পুবের কলম, ওয়েবডেস্ক: চিনা গাজোয়ারি নিয়ে বেজিংকে যোগ্য জবাব দেওয়ার পক্ষে সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অরুণাচল প্রদেশের বেশকিছু অংশ নিজেদের জ্যাংনান প্রদেশ হিসাবেই দাবি করে যাচ্ছে চিন। সম্প্রতি অরুণাচলের ৩০টি জায়গার চিনা নামকরণ করেছে বেজিং প্রশাসন। চিনা গাজোয়ারি বরদাস্ত না করে যোগ্য জবাব দেওয়ার কথা বলেছেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভারত সরকারকে অনুরোধ করব, চিনের দখলে থাকা তিব্বতের ৬০টি এলাকার নাম বদলে দেওয়া হোক।
জানি এটা ভারত সরকারের নীতিগত বিষয়। এ নিয়ে বেশি কিছু বলব না। তবে চিনকে যোগ্য জবাব দেওয়া উচিত।”আরও পড়ুন:
প্রসঙ্গত, শি জিংপিং সরকার বিজ্ঞপ্তি দিয়ে অরুণাচল প্রদেশের বেশকিছু এলাকাকে জ্যাংনান প্রদেশের হিসেবে দাবি করেছে। এমনকি তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে। এই তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার উল্লেখ আছে।