পুবের কলম ওয়েবডেস্কঃ অরুণাচল প্রদেশের অপহৃত কিশোরকে আগেই মুক্তির ইঙ্গিত  দিয়েছিল চিন, এবার এল মুক্তির বার্তা। বৃহস্পতিবার ওই কিশোরকে ভারতীয় সেনার হাতে তুলে দিল পিপলস লিবারেশন আর্মি। (peoples Liberation Army). কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) টুইট করে এই খবর জানিয়েছেন।

বুধবার প্রজাতন্ত্রদিবসের দিনেই কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু জানিয়েছিলেন হটলাইনে চিনা সেনার সঙ্গে কথা হয়েছে, তারা ভারতের মুক্তি দিতে রাজি হয়েছে। রিজিজু আরও বলেন “কোন স্থানে তাকে ছাড়া হবে, সেই জায়গাটি আমাদের বেছে নিতে বলা হয়েছে।

ওরা  সময় ও তারিখ শিগগিরি জানাবে। ওদের দিকের খারাপ আবহাওয়ার কারণেই দেরি  হচ্ছে।”

https://twitter.com/KirenRijiju/status/1486608567272546307?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1486608567272546307%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fchinese-army-hands-over-missing-arunachal-pradesh-teen-miram-taron-to-india%2F

ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক তরুণকে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ ওঠে  চিনের বিরুদ্ধে। অরুণাচলের সিয়াং জেলা থেকে ১৭ বছরের এক তরুণকে তুলে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি এমনটাই ছিল অভিযোগ।

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও প্রথম এনিয়ে টুইট করেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে (Miram Taran) তুলে নিয়ে গিয়েছে।

আপার সিয়াংয়ের বাসিন্দা মিরাম তারনকে অপহরণ করেছে পিএলএ। তারন জঙ্গলে গিয়ে শিকার করতো। মুলত সীমান্ত এলাকায় সে শিকার করত৷ এই সময় তাকে তুলে নিয়ে যায়  পিএলএ সেনারা, তারনের সঙ্গীরা কোনমতে পালিয়ে যেতে সমর্থ হয়। আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ একথা জানিয়েছেন।কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন প্রত্যপর্ণের আইনি প্রক্রিয়া চলছে তারনকে ফেরত দেওয়ার পর করা হবে তার স্বাস্থ্য পরীক্ষা।