পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদি। বলেছিলেন, আপনাদের মঙ্গলসূত্রটাও মুসলিমদের হাতে তুলে দেবে কংগ্রেস। এবার মোদির 'মঙ্গলসূত্র' মন্তব্যের পাল্টা আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। কড়া সুরে তিনি বলেন, "৭০ বছর হল দেশ স্বাধীন হয়েছে।
৫৫ বছর ধরে কংগ্রেস দেশ শাসন করেছে। কখনও কি কারও মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে?" একইসঙ্গে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন দেশের জন্য নিজের মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন তাঁর মা। তাঁর কথায়, "আমার ঠাকুমা ইন্দিরা গান্ধি দেশের যুদ্ধের সময় সোনা দান করেছিলেন। আমার মা নিজের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ করেছে।"আরও পড়ুন:
মণিপুর প্রসঙ্গ নিয়ে কংগ্রেস নেত্রীর বক্তব্য, "মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে ঘোরানো হয় তখন মোদিজি নীরব থাকেন। তার মুখে এমন কথা মানায় না। বিজেপি মহিলাদের সংগ্রাম বুঝতে পারে না। যদি মোদিজি বুঝতেন তবে এমন কথা বলতেন না।"