পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের ফল ঘোষণার পাঁচদিনের মাথায় কর্নাটকের মাথায় মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর আসনে বসছেন সিদ্দারামাইয়া। ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী। দুজনেই আজ শপথ নিলেন। দ্বিতীয়বারের মতো এই রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন সিদ্দারামাইয়া।
আরও পড়ুন:
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার শপথ নেওয়ার আগেই শনিবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে সিদ্দারামাইয়ার মন্ত্রিসভার প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকছে -
- জি পরমেশ্বরা (এসসি)
- কে এইচ মুনিয়াপ্পা (এসসি)
- কে জে জর্জ (সংখ্যালঘু-খ্রিস্টান)
- এম বি পাতিল (লিঙ্গায়াত)
- সতীশ জারকিহোলি (এসটি-বাল্মীকি)
- প্রিয়াঙ্ক খাড়গে (SC এবং AICC সভাপতি এম মল্লিকার্জুন খার্গের ছেলে)
- রামালিঙ্গা রেড্ডি (রেড্ডি)
- বি জেড জমির আহমেদ খান (সংখ্যালঘু-মুসলিম)
আরও পড়ুন:
কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়।