পুবের কলম, ওয়েবডেস্ক: কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে এবার কংগ্রেসকে তীব্র খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । ‘মানি হাইস্ট ‘ সিরিজের প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তিনি। এক্স হ্যান্ডেলে বিজেপি-র তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আয়কর তল্লাশিতে কংগ্রেস সাংসদ ধীরজ সাহু’র বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার ঘটনাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করেছে বিজেপি।
আরও পড়ুন:
যেখানে দেখা যাচ্ছে, ধীরজ সাহুর বাড়িতে আলমারিতে বান্ডিল বান্ডিল নোট। তাঁর সঙ্গেই দেখা গিয়েছে রাহুল গান্ধিকেও। কংগ্রেস সাংসদকে তীব্র ব্যঙ্গ করে পোস্ট করা এই ভিডিয়ো নিজের ওয়ালে শেয়ার করেন নরেন্দ্র মোদি। বিদ্রুপের সুরে ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন– কংগ্রেস পার্টি থাকতে ভারতে আর মানি হাইস্ট ফিকশনের প্রয়োজন নেই।
৭০ বছর ধরে কংগ্রেসের 'হাইস্ট’ চলে আসছে।’আরও পড়ুন:
গত শুক্রবার উদ্ধার হওয়া নোটের বান্ডিলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নরেন্দ্র মোদি। তাতে ক্যাপশনে লেখেন, ‘উদ্ধার হওয়া নোটের স্তূপের দিকে নজর দেওয়া উচিত সকলের। কংগ্রেসের দুর্নীতির কথা নতুন কিছু নয়। সকলেই জানে। অথচ, তাদের নেতা-নেত্রীরা জনসভায় দুর্নীতি নিয়ে সরব হন।’