পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ানমারে তাণ্ডব চালানোর পর এবার ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। রবিবার বিকেলে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলবর্তী এলাকায় ধবংসলীলা শুরু করে মোকা। সাইক্লোনের আঘাতে মায়ানমারের প্রায় ১০ হাজার বাড়ি ভেঙে পড়েছে। এই সাইক্লোন প্রাণ কেড়েছে ছয়জনের। ঘণ্টায় গতিবেগ পৌঁছে গিয়েছিল প্রায় ২১০ কিলোমিটার।
আরও পড়ুন:
মায়ানমারের রাস্তাগুলি জলে প্লাবিত হয়েছে। উপড়ে পড়েছে গাছ। মায়ানমারের বন্দর শহর সিটওয়েকে প্লাবিত করেছে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর তার সর্বশেষ বুলেটিনে বলেছে যে, সাইক্লোন মোকা মায়ানমারের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে পড়েছে। আইএমডি জানিয়েছে, মায়ানমারের উপর মায়ানমারের উপর "সিভিয়ার সিক্লোনিক স্টর্ম "মোকা" ১৫ মে মধ্যরাত ২টো ৩০ মিনিট নাগাদ (0230 hours IST) ঘন্টায় একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ২৩.৫°উত্তর অক্ষাংশ ও ৯৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কাছে মায়ানমারে ৪৫০ কিলোমিটার (মায়ানমার) এবং বাংলাদেশের কক্সবাজারে থেকে ৪২০ কিলোমিটার উত্তর-পূর্ব।
এদিকে মোকার বিপদ কাটিয়ে উঠলেও এখনও উদ্বেগ পিছু ছাড়ছে না। ইতিধ্যেই দক্ষিণ ভারত মহাসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে শুরু করেছে। রবিবারই জুম আর্থে এই ঘূর্ণাবর্তের স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ফ্যাবিয়েন। উপগ্রহ চিত্রে দেখা গেছে, প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে। সোমবার তার গতিবেগ পৌঁছে গিয়েছে ১০০ কিলোমিটারে। ধীরে ধীরে এর গতি বাড়বে। মঙ্গলবার ১২০ কিলোমিটার সঞ্চয় করবে ঘূর্ণিঝড়টি। এরপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাইক্লোন ফ্যাবিয়েনের গতি পৌঁছবে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারে। আবহবিদদের আশঙ্কা, এই সাইক্লোন দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে প্রভাব ফেলতে পারে।আরও পড়ুন: