পুবের কলম, ওয়েব ডেস্কঃ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ আনা মহিলার মৃত্যু। সোমবার বেঙ্গালুরু এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী মহিলার মৃত্যু স্বাভাবিক। পুলিশ জানিয়েছে, মৃতা ক্যান্সার-সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ১৪ মার্চ ওই মহিলা তার ১৭ বছর বয়সী কন্যার উপর নির্যাতনের অভিযোগ করেন ৮৫ বছরে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ।মহিলার এফআইআর অনুসারে, গত ২ ফেব্রুয়ারি ওই মহিলা তার নাবালিকা কন্যাকে নিয়ে একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন।
সেই সময়, বিএস ইয়েদুরাপ্পা তাদের সঙ্গে ৯ মিনিট কথা বলেন। তারপর, মেয়েটিকে অন্য এক ঘরে নিয়ে গিয়েছিলেন ইয়েদুরাপ্পা। ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। ৫ মিনিট পর তারা বেরিয়ে আসে। মেয়েটির মায়ের অভিযোগ, বন্ধ ঘরের সুযোগ নিয়ে তাঁর মেয়ের গোপনাঙ্গ স্পর্শ করেছিলেন ইয়েদুরাপ্পা। পরবর্তীতে সিআইডিকে এই অভিযোগের তদন্তভার দেওয়া হয়। মহিলা, কর্ণাটক রাজ্য মহিলা কমিশনকে এই মামলায় হস্তক্ষেপ করতে এবং ইয়েদিউরপ্পাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছিলেন। পুলিশ জানিয়েছে, মৃতা হুলিমাভু এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনি গত কয়েক বছর ধরে ফুসফুসের ক্যান্সার, কার্ডিয়াক, শ্বাসকষ্ট এবং কিডনির সমস্যায় ভুগছিলেন। প্রায় দেড় বছর আগে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। গতকাল রাতে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার পরে রাত ৮ টা থেকে ৮ টা ৪৫-এর মধ্যে মেয়েকে নিয়ে বেসরকারি হাসপাতালে যান। সেখানেই রাত্রি ৯টা ১৫ নাগাদ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর থেকেই বেঙ্গালুরু সিটি পুলিশের পক্ষ থেকে মহিলার বাড়িতে নিরাপত্তা দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের ফলে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কর্নাটকের লিঙ্গায়েত জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এখনও সেরাজ্যের বিজেপির মুখ। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ইয়েদুরাপ্পা। ২০১৮ সালের মে মাসে অতি অল্প সময়ের জন্য এবং ফের ২০১৯ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ওই পদে আসীন হয়েছিলেন তিনি। বস্তুত গোটা দক্ষিণ ভারতেই বিজেপির অন্যতম বড় নেতা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইয়েদুরাপ্পার ছেলে বিজয়াপ্পা কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি এবং লোকসভার প্রার্থী। যদিও ইয়েদুরাপ্পা মহিলার সব অভিযোগ অস্বীকার করেছিলেন। পাশাপাশি উল্লেখ্য, মৃত মহিলা তার স্বামী, তার মেয়ের ধর্ষণ মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এবং বিরোধী দলের নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ৫৩টি অভিযোগ দায়ের করেছিলেন।ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের অভিযোগকারিনীর মৃত্যু
আবুল খায়ের
প্রকাশিত:
২৭ মে ২০২৪, ১২:৩৫
আরও খবর
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ