পুবের কলম,ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাংশ। প্রবল ক্ষতির মুখে পড়েছে উত্তরাখণ্ড  দিল্লি, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হিমাচলপ্রদেশ সহ একাধিক রাজ্য। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার জেরে উত্তর  ভারতে এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, টানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের অবস্থা মাত্রারিক্ত খারাপ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জেরে সংশ্লিষ্ট রাজ্যে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত ৯২ জন । অন্যদিকে নিখোঁজ রয়েছে  ৮ জনেরও বেশি।
তুমুল বর্ষণের পাশাপাশি হড়পা বান, পাহাড়ি ধস সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের মত ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে।

https://twitter.com/ndtv/status/1678708769310797825?s=20

                                         সৌজন্য-এনডিটিভি 

 

অন্যদিকে প্রবল বর্ষণের জেরে দেশের রাজধানীতে জারি হয়েছে কমলা সতর্কতা। বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। যমুনা নদীর উপরে সেতুতে যানচলাচল এবং ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিবর্তন হয়েছ একাধিক ট্রেনের রুট। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
টানা বৃষ্টির জেরে দিল্লির একাধিক জায়গায় জলের তলায় চলে গেছে।

https://twitter.com/ndtv/status/1678731049314967553?s=20

সৌজন্য-এনডিটিভি

হরিয়ানায় লাগাতার বৃষ্টিতে ৬০০ গ্রাম জলের তলায়। স্বরাষ্টমন্ত্রী অনিল ভিজের জেলা আম্বালা ৪০ শতাংশ জলের তলায়। রাজ্যের ৭ নম্বর জাতীয় সড়ক জলের নিচে।

ফলে, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। রাজ্যের ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

https://twitter.com/ANINewsUP/status/1677988708707094528?s=20

পাঞ্জাবে বৃষ্টির সতর্কতা জারি না হলেও পূর্ব মালবার কয়েকদিন জায়গায় বৃষ্টি হতে পারে। অমৃতসরের গ্রাম ঘোনেওয়াল থেকে ২১০ জন কৃষককে উদ্ধার করা হয়েছে।

 উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও ৬৫ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে ১২ জেলা বহরাইচ, বলরাপুর, বারাবাংকী, বরেলি, গোন্ডা, লখীমপুর, খিরি, মহারাগঞ্জ, পীলীভিত, শাহজাহানপুর, সিদ্ধার্থনগর, সীতাপুর এবং শ্রাবস্তীতে ভারী বৃষ্টিপাতের   সতর্কতা জারি রয়েছে।

https://twitter.com/ANINewsUP/status/1678239310934577154?s=20

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, গুজরাত, গোয়া, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যদিকে, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বজ্রবিদুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

https://twitter.com/rawat098anil/status/1678421302749827072?s=20