০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিলামে উঠছে ঋণখেলাপি নীরব মোদির মারোলের এইচসিএল হাউস

পুবের কলম ওয়েব ডেস্কঃ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এ প্রতারণায় ফের একবার খবরের শিরোনামে ধনকুবের হিরে ব্যবসায়ী নীরব মোদি। এবার নিলামে উঠবে ব্যবসায়ীর অন্যতম এক সম্পত্তি, নির্দেশ ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল অ্যাক্টের। প্রায় ২১৩৩ কোটি টাকার ঋণ পুনরুদ্ধারে (ডিআরটি-আই) জন্য পিএনবির তরফে একটি মামলা দায়ের করা হয়।

সেই মামলার পরিপেক্ষিতে মুম্বাই ডিআরটি-আই এর আদেশ অনুসারে, ঋণখেলাপি নীরব মোদির মারোলের এইচসিএল হাউস ই- নিলামের জন্য রাখা হবে চলতি বছরের ২৩ শে সেপ্টেম্বর।যার বাজার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। পিএনবি এবং আরও ১৫ টি ব্যাঙ্কের কাছে প্রায় পাঁচ বছর ধরে বকেয়া থাকা ঋণের টাকা মেটাতেই এই সিদ্ধান্ত ডিআরটি-আই।

আরও পড়ুন: ২০ হাজার টাকায় পুজোর লেবু কিনলেন ভক্ত

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে হংকং থেকে নীরব মোদী গ্রুপ অব কোম্পানিজ়-এর রত্ন, গয়না এবং ব্যাঙ্ক ব্যালেন্সের মতো অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।হীরক ব্যবসায়ী নীরব মোদী ভারতে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষিত। পাশাপাশি ইন্টারপোলের খাতাতেও তার নাম রয়েছে। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৬,৪৯৮.২০ কোটি টাকা জালিয়াতি করে পালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: নিলামে উঠল চিনের সর্বশেষ সম্রাটের ঘড়ি, দাম শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: অবাধ নিলাম মেয়েদের!
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিলামে উঠছে ঋণখেলাপি নীরব মোদির মারোলের এইচসিএল হাউস

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার