আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের সংবাদের শিরোনামে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।গত বছরে ২৫ নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি। তবে তাকে নিয়ে চর্চা ফুটবল জগতে আজও চলছে। এবার নিলামে উঠতে চলেছে ফুটবলের রাজপুত্র মারাদোনার সাধের বাড়ি ও গাড়ি।
এই নিলাম অনুষ্ঠান আয়োজিত হচ্ছে প্রয়াত ফুটবল কিংবদন্তি মারাদোনার পাঁচ সন্তান সম্মতি নিয়ে।আরও পড়ুন:
অনলাইনের মাধ্যমেই নিলাম হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়কের স্মৃতিধন্য বাড়ির। একই নিয়ে নিলামে উঠবে মারাদোনার পছন্দের গাড়িটিও।যদিও এই নিলামের নাম রাখা হয়েছে 'টেন অকশন'।
নিজের মা-বাবার থাকার জন্য যে বাড়ি উপহার দিয়েছিলেন মারাদোনা, শোনা যাচ্ছে সেই বাড়িটি নিলামে উঠতে চলেছে। বুয়েনস আইরেসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার।আরও পড়ুন:
মারাদোনার বাড়ির পাশাপাশি নিলামে উঠতে চলেছে তার গাড়িও। তবে একটা গাড়ি নয়, মারাদোনার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গিয়েছে।
যার মধ্যে রয়েছে তার সবচেয়ে পছন্দের বিএমডব্লিউ ৭৫০ গাড়ি। এই গাড়িতে চেপেই একবার তিনি সরাসরি মাঠের মধ্যে ঢুকেছিলেন। যা নিয়ে সেই সময় বেশ আলোচনায় এসেছিলেন মারাদোনা। সেই গাড়ির নিলামে ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লক্ষ ডলার।এদিকে মারাদোনার বাড়ি ও গাড়ির পাশাপাশি তার ব্যবহৃত বেশ কিছু জিনিসও ওই নিলাম অনুষ্ঠানে বিক্রি হবে বলে জানা গিয়েছে।সেই তালিকায় থাকছে মারাদোনার ব্যবহার করা জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগারসহ মোট ৮৭টি বহু মূল্যবান জিনিসপত্র।
আরও পড়ুন: