২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় আসছেন সলমন খান, যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় ১৪ বছর পর কলকাতায় আসছেন অভিনেতা সলমন খান। সব কিছু ঠিক থাকলে ১৩ মে বাংলায় আসছেন সুপারস্টার  অভিনেতা।  তাঁকে স্বাগত জানানোর লক্ষ্যে গোটা তিলোত্তমা প্রস্তুত। ভাইজানের আগমনে গোটা কলকাতা হয়ে উঠবে আলোকিত। তাঁর সঙ্গে থাকবে কড়া নিরাপত্তাও। গতবছর থেকেই বারবার মৃত্যু হুমকি সলমনের গা-ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেই নিয়ে কড়া সতর্কতা জারি রেখেছে মুম্বই পুলিশ। কলকাতাতেও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই থাকবেন সলমন। বহুদিন ধরেই সলমনের কলকাতায় আসার গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে এতবার তিনি খুনের হুমকি পেয়েছেন যে, নানান কারণে সলমনের কলকাতায় আসা পিছিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় আসছেন, ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর সফর ঘিরে যে ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা থাকবে, সেটাই স্বাভাবিক। আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় পৌঁছবেন। কলকাতায় এসেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন। রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দেবেন বহু বলিউড তারকা।

তার মধ্যে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তাবড়রা। তবে এখন আলোচ্য বিষয়, ঠিক কখন কলকাতায় আসবেন সলমন এবং কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সল্লু। সূত্রের খবর, আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় এসেই ভাইজান যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে। ওইদিন রাতেই সলমনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসবেন বহু বলিউড তারকা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্টবেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। তবে সেই শোয়ে আর কী কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতেই হবে। এ দিন কলকাতা ট্যুর নিয়ে নিজেই ভিডিয়ো করে সলমন বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…।’

আরও পড়ুন: প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

আরও পড়ুন: ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় আসছেন সলমন খান, যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি

আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার