পুবের কলম ডেস্ক : আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পাঞ্জাবে আমাদের সরকার গঠিত হলে আমরা প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা দেব। অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে এক সমাবেশে বলেন, যদি একটি পরিবারে শাশুড়ি, পুত্রবধূ এবং মেয়ে থাকে, তবে সবার অ্যাকাউন্টে একহাজার টাকা করে আসবে। বার্ধক্যভাতা পাচ্ছেন এমন মায়েদের পেনশন ছাড়াও এক হাজার টাকা দেওয়া হবে। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতায়ন কর্মসূচি। পাঞ্জাব নির্বাচনে মহিলারা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন।
আরও পড়ুন:
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে নিশানা করে বলেন, আজকাল ভুয়া কেজরিওয়াল পাঞ্জাবে ঘুরে বেড়াচ্ছে। আমি পাঞ্জাবে যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তিনি একই কথা বলছেন। করেন না কিন্তু প্রতিশ্রুতি দেন। আমি এসে বিনামূল্যে বিদ্যুতের কথা বললে তিনিও বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা দেন। আমি জানতে চাই পাঞ্জাবের কেউ কী শূন্য বিদ্যুৎ বিল পেয়েছে?
এটা শুধু আমিই করতে পারি। পাঞ্জাবের মানুষকে সেই নকল কেজরিওয়াল থেকে দূরে থাকতে হবে। আমি যখন মহল্লা ক্লিনিকের কথা বলি, তখন ভুয়া কেজরিওয়ালও সেই ঘোষণা করেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, আম আদমি পার্টি পাঞ্জাবে ব্যাপক নির্বাচনী প্রচার চালাচ্ছে এবং ক্ষমতাসীন কংগ্রেসকে টার্গেট করছে। অন্যদিকে, কংগ্রেস আম আদমি পার্টির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করছে। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু বলেছেন, আমরা কৃষকদের ৮০০০কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসা করুন তিনি কৃষকদের কোন ভর্তুকি দিচ্ছেন?