আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৬। এবারে বিগ বসের ঘরে সাজিদ খানের আসার খবর চাউর হতেই কানাঘুষো শুরু হয়েছিল। মি ২ এ অভিযুক্ত সাজিদ নাকি বিগবসের ঘরে আসছেন। সেই জল্পনা সত্যি হয়েছে।
আরও পড়ুন:
এবার দিল্লির মহিলা কমিশন সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের জন্য চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে রিয়েলিটি শো বিগ বস থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছে।
আরও পড়ুন:
"দশজন মহিলা #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের ঘৃণ্য মানসিকতা পরিচয় বহন করে। ।
এখন, এই লোকটিকে বিগ বস-এ জায়গা দেওয়া হয়েছে, যা ভুল। অবিলম্বে সাজিদ কে বিগবস থেকে অপসারিত করতে হবে। এমনটাই দাবি তুলেছেন দিল্লির মহিলা কমিশনের সদস্যরা।আরও পড়ুন:
ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA) ২০১৮ সালে সাজিদ খানকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল,বেশ কয়েকজন মহিলা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। সেই বছরের শুরুতে তাকে "হাউসফুল 4" এর পরিচালক পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল এবং তার স্থলাভিষিক্ত হন ফরহাদ সামজি।