পুবের কলম ওয়েবডেস্ক : আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির প্রভাবে ভিজতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বর্তমানে বৃষ্টিমুখর পরিস্থিতি না থাকায় দক্ষিণবঙ্গে এখন রৌদ্রোজ্জল পরিবেশ।
আরও পড়ুন:
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে বলে খবর।
আগামী বুধবারভারী বৃষ্টির প্রভাবে কলকাতায় আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ।আরও পড়ুন:
এছাড়া উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। এমনকি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় একটানা ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: