আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কেরল শীঘ্রই দেশের প্রথম রাজ্যে হতে চলেছে যেখানে বিবাহবিচ্ছেদের নিবন্ধন বা রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হবে৷ বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী সময়ে সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার প্রয়াসে, সরকার বিবাহবিচ্ছেদ রেজিষ্ট্রেসন বাধ্যতামূলক করে একটি আইন আনতে চলেছে।
আরও পড়ুন:
স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী এম ভি গোবিন্দন বলেছেন, মহিলা, ট্রান্সজেন্ডার, শিশু এবং বিশেষ ভাবে সক্ষমদের কল্যাণ সম্পর্কিত বিধানসভা কমিটির সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এই বিল কেরল বিধানসভায় পাস হলে, কেরল দেশের প্রথম রাজ্য হয়ে উঠবে যেখানে আইনের মাধ্যমে বিবাহবিচ্ছেদ নিবন্ধন বাধ্যতামূলক করা হল।
আরও পড়ুন:
দেশের আইন কমিশন, ২০০৮ সালে এক সুপারিশে বিবাহ এবং বিবাহবিচ্ছেদ উভয় নিবন্ধন বা রেজিষ্ট্রেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিল।
আরও পড়ুন:
পরে, ধর্ম বা ব্যক্তিগত আইন নির্বিশেষে সারা দেশে এটি প্রযোজ্য করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি। "এখন পর্যন্ত কোন রাজ্য বিবাহবিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক করেনি। কেরালা এই পদক্ষেপের মাধ্যমে অন্যান্য রাজ্যকে পথ দেখাবে।
এমনটাই বলছেন কেরলের মন্ত্রী এম ভি গোবিন্দন।আরও পড়ুন:
নতুন আইনটির নাম হবে কেরালা ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট। কেরালা রেজিস্ট্রেশন অফ ম্যারেজ (কমন) রুলস, ২০০৮-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
আরও পড়ুন:
বিবাহবিচ্ছেদ নিবন্ধনের সময় দম্পতিদের যদি কোনও সন্তান থাকে তবে তাদের সার্বিক বিবরণও অন্তর্ভুক্ত করা হবে। দম্পতিরা পুনর্বিবাহ করলে সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হবে। যাতে পরবর্তী জীবনে বিবাহবিচ্ছিন্ন দম্পতির সন্তানদের ওপর কোন প্রভাব না পড়ে।
আরও পড়ুন: