পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরশুম। নবরাত্রি, দশেরার পর এবার সামনে আসছে দিওয়ালি। তবে এবারের দিওয়ালিতে একটি বিশেষ ঘটনা হতে চলেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এই বছর দিওয়ালি উৎসব পালন করবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, হোয়াইট হাউজের তরফ থেকে দিওয়ালির কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে কিভাবে এই উৎসব উদযাপন হবে সে কথা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন:
হোয়াইট হাউজের প্রেস সচিব জিন পিয়েরে জানিয়েছেন, এখনো পর্যন্ত উৎসব উদযাপনের কোন দিনক্ষণ ঠিক হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভেবেছেন, এই দিওয়ালি উৎসব উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ তিনি ভারতের পাশাপাশি ভারতীয় আমেরিকানদের কথাও ভাবছেন। এদিকে মেরিল্যান্ডের গভর্নর লরেন্স হোগান অক্টোবরকে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করেছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, বুশ প্রশাসনের সময় থেকেই প্রতিবছর হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন করা হচ্ছে। তবে ২০০৯ সালে ধুমধাম করে দিওয়ালি পালন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতবার দিওয়ালি পালনের সময়ে ট্রাম্প আমন্ত্রণ জানান মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভতেজ সিং সারনাকে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই এবার সারম্বরে পালিত হবে দিওয়ালি।