পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টে উঠে শিক্ষা সংক্রান্ত মামলা। রাজ্যের সমস্ত ডিএলএইড কলেজগুলির ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার অনলাইন ভর্তির সিদ্ধান্ত রাজ্যের । এদিন রাজ্যের শিক্ষা পর্ষদের তরফে একথা জানানো হয় হাইকোর্টে। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের তরফে পর্ষদের আইনজীবী আদালতকে জানান, 'সমস্তটাই হবে অনলাইনে । তাহলে একটা রেকর্ড থাকবে।
সেই নথি সংরক্ষণ করা যাবে। অফলাইনে হলে হার্ড কপি মিসিং হয়ে যাওয়ার ঝুঁকি থাকত। অনলাইনে সবটাই সংরক্ষিত থাকবে। সেকারণেই এমন সিদ্ধান্ত।'ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে রাজ্য শিক্ষা পর্ষদের এমন সিদ্ধান্তের প্রশংসা করেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, 'স্বচ্ছতা আনতে এটা খুব ভাল সিদ্ধান্ত। তবে দেখা যাক কতদিন থাকে!'আইনজীবীদের একাংশের মতে, -' শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজে ভর্তি প্রক্রিয়া সবেতেই যেভাবে দুর্নীতির প্রসঙ্গ সামনে এসেছে তাতে প্রতিটি ক্ষেত্রেই সর্ষের মধ্যে ভূতের হদিশ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেকারণেই বিচারপতির এমন পর্যবেক্ষণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।রাজ্যের ডিএলএইড কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই বিষয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন এই মামলার শুনানিতে একাধিকবার আদালতের তীব্র ভত্সর্নার মুখে পড়ে পর্ষদ। এরপরই অফলাইন ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে রাজ্য অনলাইন ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিল বলেই মনে করছেন রাজ্যের শিক্ষা বিশেষজ্ঞরা। জানা গিয়েছে. রাজ্যের প্রায় ৪৪টি সরকারি ডিএলএইড এবং ৬০০টি বেসরকারি ডিএলএইড কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।এতে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৮
আরও খবর
কলকাতায় তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রেড রোড থেকে যোগের বার্তা মোদীর, ‘৪০ বছরেও থাকুন ২০-এর মতো তরতাজা’
মুখ্যমন্ত্রীর ‘অ্যাকশন’ নির্দেশের পরই এবার পুলিশ গ্রেফতার করেছে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীরের স্ত্রীকে , অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু
ডিম হামলার শিকার, কিছু ক্ষণ পরেই ইস্তফা দিলেন রানাঘাটের পুরপ্রধান,প্রতিবাদে মৌন মিছিল
সই জালিয়াতি মামলায় শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতার আশ্বাস প্রবীণ তৃণমূল নেতার
সই জালিয়াতি মামলায় শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতার আশ্বাস প্রবীণ তৃণমূল নেতার
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা মোদির, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে’
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা মোদির, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে’
আর জি কর মামলায় প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব সিবিআইয়ের
আর জি কর মামলায় প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব সিবিআইয়ের
একুশে জুলাই মামলায় আদালত অবমাননার নোটিশ মমতা - অভিষেককে
একুশে জুলাই মামলায় আদালত অবমাননার নোটিশ মমতা - অভিষেককে
‘যোগা দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়’, হাইকোর্টকে জানাল রাজ্য
‘যোগা দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়’, হাইকোর্টকে জানাল রাজ্য
হজযাত্রা সম্পন্ন, ২৩ বিমানে বাংলায় ফিরলেন ৭ হাজার ৮৭২ জন হজযাত্রী
হজযাত্রা সম্পন্ন, ২৩ বিমানে বাংলায় ফিরলেন ৭ হাজার ৮৭২ জন হজযাত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর