পুবের কলম ওয়েবডেস্কঃ নগ্ন রণবীর কে মুক্তহস্তে কাপড় - জামা দান করুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি তার মধ্যেই ছাতা মাথায় লোকজন এসে টিশার্ট, শার্ট এমনকি জুতোও দান করে চলেছে। একটা বাক্সের মধ্যে সেইসব জামাকাপড় দান হচ্ছে। যে বাক্সের গায়ে আবারও বলিউডের বাজিরাওয়ের আসমুদ্রহিমাচল তোলপাড় করা সেই নগ্ন ছবি।
  পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করে ইতিমধ্যেই বিপাকে পড়েছেন  এই অভিনেতা। অনুরাগীরাও বিষয়টা ভালোভাবে নেননি। এমনকি মহিলাদের ভাবাবেগে আঘাতের অভিযোগে মুম্বইয়ে রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও। খুব সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করেন বলিউড অভিনেতা। তবে তাঁর ফটোশ্যুট নিয়ে বিতর্কের ঝড় উঠলেও তা নিয়ে এখনও মুখ খোলেননি রণবীর নিজে।         https://twitter.com/i/status/1551820883312128000