পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপির গরু প্রীতি, গরুকে মা বলে বন্দনা করার কথা সকলেরই জানা। এমনকী গরুর মূত্র সরাসরি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। করোনামুক্ত হতে গোবর মেখে স্নান করার হিড়িক, গোবর খেয়ে শুদ্ধ থাকার কথাও বলতে শোনা গেছে বিজেপি বিধায়কদের মুখে।
আরও পড়ুন:
এবার সেই গরু বা গরুর পাল নিয়েই মহাফাপড়ে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর নির্বাচনী সভাতেই সেই গরু ছেড়ে দিয়েই প্রতিবাদ জানাল কৃষকরা। বুধবার চতুর্থ দফার বিধানসভার নির্বাচন চলছে।
আর ঠিক তার আগের দিনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার নিবার্চনী প্রচার সারছিলেন। তার তখনই ঘটল বিপত্তি। জনসভায় কয়েকশো গরু কে ছেড়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানালেন কৃষকরা। উত্তরপ্রদেশের বারাবাঁকি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
জানা গিয়েছে, এলাকায় গরুদের দৌরাত্ম্য কিভাবে বাড়ছে তা জানাতেই কৃষকদের এই প্রতিবাদ। কৃষক নেতা রমণদীপ সিং মান একটি ভিডিও শেয়ার করেন ট্যুইটারে।
সেখানে দেখা গিয়েছে খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে কয়েকশো গরু। রমণদীপ সিং মান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।'আরও পড়ুন:
তবে এই ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমনকী বারাবাঁকি প্রশাসনের তরফেও কিছু জানানো হয়নি।আরও পড়ুন:
গতকাল বিকেলে যোগী আদিত্যনাথ একটি ভিডিও শেয়ার করেন। সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত সপ্তাহের একটি প্রচারের অংশ। সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ১০ মার্চের পরে বেওয়ারিশ গবাদি পশু সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। যে গরুরা দুধ দেয় না, তাদের গোবর বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থার করার কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।
আরও পড়ুন:
বিরোধীদের কটাক্ষ ভোটের আগে এই ভিডিও শেয়ার করে, নিজেকের আরও প্রশ্নের মুখে ফেললেন উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যেই কংগ্রেস এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে।
আরও পড়ুন: