পুবের কলম ওয়েবডেস্ক : সাজাতে ভালবাসেন ।  কিন্তু হাতে পর্যাপ্ত টাকা নেই ।  নেই পর্যাপ্ত সময় ।  কিন্তু চিন্তা করবেন না ।  সাধারন কিছু সামগ্রী দিয়ে আপনার অগোছালো বাড়ি হয়ে যাবে রাজমহলের মত সুন্দর ।

  অনেকের কাছে টাকা থাকলেও থাকে না সময় ।  আবার সময় থাকলেও থাকেনা টাকা । তাই আপনি একদম চিন্তা করবেন না  -  এমন এমন কৌশল আছে যেটা অবলম্বন করলে আপনি শুধু অল্প সময়ে না অল্প টাকাতে আপনার বাড়ি বানাতে পারবেন রাজ মহলের মত ।

কি কি সেই পদ্ধতি - নীচে বিস্তারিত আলোচনা করা হল -

বাড়ির প্রতিটি দেয়ালের একপাশে ওয়ালপেপার লাগিয়ে নিন ।  এতেই আপনার ঘর হবে আকর্ষণীয়  ।

ডাইনিং রুম , কিচেন বা লিভিং রুমের একটা দেয়ালে কিছু রঙিন সুন্দর প্লেট সাজিয়ে রাখুন ।  ফলে ইন্টেরিয়রে আনবে কিছু নতুনত্ব ।

ফ্লোরাল বেডকভার, সাইড টেবিল কভার লাগান যেটা ঘরে আনবে একটা সুন্দর রুপ ।  কিন্তু হ্যাঁ দেয়ালের রংটা একবার দেখে নেবেন । দেয়ালের রং সাদা হলে একটু গাঢ় বেড কভার দিলে আপনার নীর হবে সতেজ ও সুন্দর  ।

ডাইনিং রুমে ছোট ছোট জারে বা বয়ামে লম্বা লম্বা গ্লাসে বিভিন্ন মসলা রাখুন ।  এতেও আপনার রুমে দেবে এক নতুনত্ব ।

রঙিন ওয়ালপেপার দিয়ে গ্লাস দিয়ে তৈরি করে ফেলুন চমৎকার শপিস ।  সুযোগ থাকলে কিছু প্লাস্টিকের তৈরি শপিস রাখুন ডাইনিং রুমের জন্য ।  এটা একটা চমৎকার ইন্টেরিয়র ।  আর আপনার ঘরে এনে দেবে উজ্বলতা  ।  এই ভাবেই আপনার ঘর হবে রাজমহলের মত সুন্দর ।