পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশ্য রাস্তায় যুবকের মুখে প্রস্রাব করল দুই মদ্যপ যুবক। অমানবিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম যুবককে প্রকাশ্য রাস্তায় ফেলে তাঁর মুখে প্রস্রাব করে ওই যুবকের দুই আত্মীয়। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিতর্কের জন্ম দিয়েছে।
ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।আরও পড়ুন:
আরও পড়ুন:
এসডিপিও শীলা সুরানা জানান, এই ঘটনায় রাজকুমার লোভাংশি এবং গোবিন্দ লোভাংশিকে গ্রেফতার করা হয়েছে। তারা দু'জনেই ওই যুবকের আত্মীয়। মদ্যপান করার পরে এই বচসা হয়। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মধ্যপ্রদেশের কংগ্রেস সভা জিতু পাটিয়ারি বলেন, ‘আগে বিজেপির নেতারা সাধারণ মানুষের গায়ে প্রস্রাব করতেন। এখন তা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে।’