পুবের কলম,ওয়েবডেস্ক: এতদিন শুধু শুনতাম প্ল্যাটফর্মে ট্রেন আসছে। এবার সত্যি সত্যি প্ল্যাটফর্মে উপর উঠল ট্রেন। মদ্যপ অবস্থায় ফোনে মগ্ন রেলকর্মীর দৌলতে এই না ‘হওয়া’ টাও আজ হয়ে গেল।  কথা হচ্ছে দিল্লি থেকে মথুরাগামী একটি ট্রেনের। আকণ্ঠ মদ গিলে চালক উঠেছিলেন ট্রেন চালাতে।

সময়মতো ট্রেন চলতেও শুরু করে। তবে একটা পর্যায়ে বড্ড ‘বোর’ হয়ে যায় সে। ট্রেনের থ্রটলের উপর ব্যাগ রেখে ফোনে ব্যস্ত হয়ে পড়েন ‘মত্ত’ চালক! ব্যাস আর কি। ‘নাজার হাটি দুর্ঘটনা ঘাটি’।
সটান প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেন। যদিও রেল তার সাফাই গান গেয়ে ফেলেছে। রেল জানায় ট্রেন স্টেশনে পৌঁছয় ১০.৪৯ মিনিটে। ততক্ষণে ট্রেন থেকে নেমে গিয়েছেন সমস্ত যাত্রীরা। তারপরেই হঠাৎ করে ট্রেন প্ল্যাটফর্মে উঠে পড়ে । ট্রেন থেকে সব যাত্রী নেমে যাওয়ায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি ।

https://twitter.com/Benarasiyaa/status/1707271939415552368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1707271939415552368%7Ctwgr%5E5f73e7625af05b27ab377cc191d54da87957560c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.outlookindia.com%2Fnational%2Fmathura-train-accident-probe-finds-mildly-drunk-staff-handled-train-was-watching-mobile-5-suspended-news-321215