আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃবাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জের, শনিবার থেকেই ভিজছে কলকাতা সহ একাধিক জেলা। রবিবারেও সকাল থেকেই মুখভার আকাশের। আজও সেই ঘূর্ণাবর্তের জেরে দিনভর ভিজবে বাংলা। এমনটাই বলছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।
যেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই এদিনের এই বৃষ্টি। এরসঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের ঘূর্ণাবর্ত। এই জোড়াফলাতেই ভিজছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রুপ নিতে চলেছে। এর ফলে আগামি কয়েকদিন হাল্কা থেকে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।আরও পড়ুন:
দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। রবিবারেও চলছে দফায় দফায়। তবে বৃষ্টির জেরে কিছুটা হলেও কমেছে ভ্যাপসা গরম। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।
আরও পড়ুন: