পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষের ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যক্ষ প্রত্যুষা বৎসলা কর্মীদের সাহায্যে দেয়াল গোবর লেপে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সি ব্লকের ক্লাসরুম ঠান্ডা করার জন্য দেশীয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর কলেজে শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লেপাকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
শ্রেণিকক্ষে অধ্যক্ষের গোবর লেপা নিয়ে পড়ুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পাল্টা অধ্যক্ষের অফিসেও গোবর লেপে দেন পড়ুয়ারা। ঘটনার সূত্রপাত সোমবার। কলেজের অধ্যক্ষ ড. প্রত্যুষা বৎসলা ‘টেকসই ও পরিবেশবান্ধব শীতলকরণ’ পদ্ধতির অংশ হিসেবে কলেজের শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লেপার নির্দেশ দেন। তাঁর দাবি, এটি একটি পরীক্ষামূলক গবেষণা যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। ক্লাসরুমকে ঠাণ্ডা রাখবে এবং ভবিষ্যতে বিদ্যুৎ সাশ্রয়ের নতুন পথ দেখাতে পারে। তবে এই উদ্যোগকে মোটেও ইতিবাচকভাবে নেননি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রনক খাত্রি। তাঁর অভিযোগ, "ছাত্রছাত্রীদের অনুমতি না নিয়েই এই গবেষণা প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমরা চাইনা আমাদের ক্লাসরুম গোশালায় পরিণত হোক।" প্রতিবাদের প্রতীকী অংশ হিসেবে তিনি ও আরও কয়েকজন পড়ুয়া অধ্যক্ষের অফিসের একাংশে গোবর লেপে দেন। পাশাপাশি তিনি জানান, আমরাও ম্যামকে গোবরের মাধ্যমে ঘর ঠাণ্ডা রাখতে বলেছি। অফিস থেকে এসি খুলে রাখার প্রস্তাব দিয়েছি তাঁকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ পরিবেশবান্ধব চিন্তার প্রশংসা করলেও, অধিকাংশই ছাত্রদের মতামত উপেক্ষা করার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।ক্লাসরুম ঠান্ডা রাখতে দেওয়ালে গোবর! পাল্টা অধ্যক্ষের ঘরে গোবর লেপে দিল ছাত্রছাত্রীরা
চামেলি দাস
প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৫:১১
আরও খবর
মোদির স্নাতকের ফল জানাতে বাধ্য নয় দিল্লী বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বাদ পড়ল মনুস্মৃতি
কলেজের ক্লাস রুমে গোবর লেপলেন অধ্যক্ষ, গবেষণার অংশ দাবি কর্তৃপক্ষের
বিবিসির তথ্যচিত্র নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রের শোকজের নোটিশ খারিজ হাই কোর্টের
সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর
সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর
ছাত্রদের তিরস্কার করার অপরাধে অধ্যক্ষকে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করল এবিভিপি'র সদস্যরা
ছাত্রদের তিরস্কার করার অপরাধে অধ্যক্ষকে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করল এবিভিপি'র সদস্যরা
Qs world র্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তালিকায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
Qs world র্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তালিকায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সের জন্য প্রযোজ্য হবে না CUET
দিল্লি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সের জন্য প্রযোজ্য হবে না CUET
খুলে গেল স্কুল, প্রায় দুমাস পর ক্লাসরুমে ফিরে উচ্ছ্বসিত মাদ্রাসার পড়ুয়ারা
খুলে গেল স্কুল, প্রায় দুমাস পর ক্লাসরুমে ফিরে উচ্ছ্বসিত মাদ্রাসার পড়ুয়ারা
রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে বিল পাশ বিধানসভায়
রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে বিল পাশ বিধানসভায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ