আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃফি রমযানে মক্কায় নাইট ফেস্টিভ্যালের আকর্ষণীয় হয়ে ওঠে জাদুঘর। ইসলামী ইতিহাস এবং নবীর জীবনের নানা দিক নিয়ে প্রদর্শনী থাকে এই অনুষ্ঠানে। মুজদালিফাতে কাদানা ডেভেলপমেন্ট কোম্পানি এই ফেস্টিভ্যালের আয়োজন করে। প্রদর্শনীতে ইসলামী ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
জাদুঘরটি উদ্বোধন করেন রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের সিইও আবদুল রহমান বিন ফারুক আদ্দাস।
যিনি মক্কা ও মদিনার ঐতিহাসিক ছবি তুলে ধরেছেন। একই সঙ্গে প্রদর্শনীর বহু বিভাগ ঘুরে দেখেছেন তিনি। আধুনিক প্রযুক্তির সাহায্যে নবীর জীবনী তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। একই সঙ্গে হজ ও উমরাহর নানা দিক তুলে ধরা হয়। প্রদর্শনীতে হজযাত্রী ও উমরাহ পালনকারীদের যেভাবে সেবা করা হয় সেটিও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দুটি পবিত্র মসজিদের স্থাপত্য উন্নয়নে তাদের প্রচেষ্টাকেও তুলে ধরা হয়েছে।আরও পড়ুন:
রমজান নাইটস ফেস্টিভ্যালের অন্যান্য বিভাগগুলিও পরিদর্শন করেছেন আদ্দাস। সেখানে রয়েছে মক্কার আশেপাশের জনপ্রিয় এলাকা– স্থানীয় খাবার– ঐতিহ্যবাহী কারুশিল্প– শিশুদের এবং পরিবারের অন্যদের বিনোদনের ক্ষেত্রগুলিও রয়েছে । মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে দর্শনার্থী এবং হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ভিশন ২০৩০ এর অংশ হিসাবে এই উৎসব এবং জাদুঘরটি চালু করা হয়েছিল। জাদুঘরটি উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ছেই। তাই আয়োজকরা রাত ৯৩০ টা থেকে প্রদর্শনীর সময় বাড়িয়েছে।