East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে চুড়ান্ত ব্যর্থ। তারপরে সুপার কাপেও ‘সুপার ফ্লপ’। East Bengal-এর ব্যর্থতা অব্যহত। এই দলকে নিয়ে যে বেশি কিছু করা যাবে না তা বিলক্ষন বুঝতে পারছেন লাল হলুদের কোচ অস্কার ব্রুজো। তাই আগামী মরশুমে টিমে বড় রকমের রদবদল চাইছেন ব্রুজো। আর এক্ষেত্রে প্রথমেই কোপ পড়তে চলছে দলের বিদেশি ফুটবলারদের ওপরে।আরও পড়ুন:
মোহনবাগানের আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয়ের অন্যতম কারিগররা হলেন কামিন্স, পেত্রাতোস, অলড্রেডসের মত বিদেশিরা। সেখানে East Bengal সাউল ক্রেসপো, হেক্টর, মেসি বাউলিদের সঙ্গে চুক্তি শেষ হলে যেন বাঁচে। এদের মধ্যে কারোর সঙ্গেই নতুন করে চুক্রি করতে আগহী নয় লাল হলুদ শিবির। ক্লেটন সিলভা ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন।
আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। তবে দিমিত্রি দিয়ামানতাকোস এবং মাধি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের ২ বছর করে চুক্তি রয়েছে। তাই ইচ্ছে করলেও তাঁদের ছেঁটে ফেলা যাবে না। তাঁদের মধ্যে যদি কেউ নিজে থেকে রিলিজ চান তা হলে অন্য কথা।
আরও পড়ুন:
‘London Festival in Hampstead ‘ যাওয়ার অনুমতি পেলেন কুণাল
আগমী মরশুমে শক্তিশালী দল গঠনে জোর দিয়েছে লাল হলুদ কতৃপক্ষ। ইতিমধ্যেই চেন্নাইান এফসির স্কটিশ ফুটবলার কোনর শিল্ডস এবং ব্রাজিলের রবসন রোবিনহোর সঙ্গে একপ্রস্থ করে কথা বলেছেন লাল হলুদ কর্তারা।আরও পড়ুন:
https://youtu.be/SUR41RdwRKI