কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে নতুন আন্দোলনের সূচনা হয়েছে। ‘ই-২০ জনতা পার্টি’ নামে আত্মপ্রকাশ করেছে একটি নতুন সংগঠন। তাদের মূল দাবি, সরকার নির্ধারিত ইথানল-যুক্ত (E20) পেট্রলের পাশাপাশি সাধারণ মানুষকে ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল কেনার সুযোগ দিতে হবে, তাও স্বাভাবিক দামে।
আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ই-২০ জনতা পার্টি। সংগঠনের দাবি অনুযায়ী, এক্স (সাবেক টুইটার)-এ তাদের অনুসারীর সংখ্যা ৪২ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে তা ১ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। যদিও সংগঠনটির প্রতিষ্ঠাতাদের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।