পুবের কলম,ওয়েবডেস্ক: আবগারি নীতি বিরুদ্ধে দিল্লিতে এবার বড়সড় অভিযান শুরু করল ইডি। আজ শুক্রবার রাজধানীতে ২৫টি জায়গায় একযোগে অভিযান চালাল ইডি।
আরও পড়ুন:
গত সপ্তাহে দিল্লি এনসিআর সহ পঞ্জাবের ৩৫টি জায়গায় তল্লাশি চালানোর পর আজ ইডি দিল্লির ২৫ জায়গায় একযোগে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর আগে ইডি এই মামলায় ১২০টি জায়গায় অভিযান চালায়। এ মামলায় গত মাসে মদ ব্যবসায়ী ও মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দোস্পিরিট-এর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
গত বছর ১৭ নভেম্বর ২০২১-২২ অর্থবর্ষের জন্য নয়া আবগারি নীতি চালু করে দিল্লি সরকার। সেই সময় গোটা শহরকে ৩২টি জোনে ভাগ করে ৮৪৯টি দোকানকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল। এলাকাগত সমস্যার জন্য লাইসেন্স পেয়েও বেশ কিছু মদের দোকান খোলা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
অনেকগুলি দোকানের সিল করে দেয় পুরনিগম। সেই সময় দিল্লি সরকারের নয়া আবগারি নীতির বিরোধিতা করে কংগ্রেস, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন:
তারা লেফটেন্যান্ট গভর্নরের কাছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এমনকী বিরোধী দলগুলির তরফে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও ওঠে। এই ঘটনায় ১১ জন আবগারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এই মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও দিল্লি সরকারের কিছু আমলাকে অভিযুক্ত করা হয়েছিল।
আরও পড়ুন:
এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলে সোচ্চার হয় আম আদমি পার্টি (আপ)। এমনকী আপ দাবি করে তাদের নীতির মূল লক্ষ্য দুর্নীতি দমন করা। কিন্তু বিজেপিকে রাজনৈতিক লক্ষ্যে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে।
আরও পড়ুন: