পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবনে ইডির হানা। তল্লাশি চালিয়ে দুটি বিএমডব্লিউ গাড়ি, কিছু নথিপত্র, এবং নগদ ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গেছে, ইডি যখন হানা দেয় সেই সময় হেমন্ত সোরেন বাড়িতে ছিলেন না। জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ তছরুপের মামলায় অভিযুক্ত হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে সোমবার সকালে পৌঁছান ইডি আধিকারিকরা। সেখানে ১৩ ঘন্টা ধরে তল্লাশি চালান তদন্তকারি আধিকারিকরা।
২৭ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন হেমন্ত সোরেন। শীঘ্রই ফিরে আসবেন বলেও তিনি জানান। তবে এর পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। এ নিয়ে বিজেপির ঝাড়খণ্ড ইউনিটের বক্তব্য, ইডির ভয়েই তিনি ১৮ ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সপ্তাহেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন জারি করেছিল।
জমি সংক্রান্ত অর্থ তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য।আরও পড়ুন:
ইডি, ২০২২ সাল থেকে, রাজ্যে অবৈধ খনি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ১০০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তদন্ত করছে। এখনও অবধি, তদন্ত সংস্থা এই মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। যার মধ্যে রয়েছে ২০১১-ব্যাচের আইএএস অফিসার ছাভি রঞ্জন। যিনি রাজ্যের সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি এবং রাঁচির ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: