পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি তহবিল তছরুপ মামলায় কংগ্রেস নেতা সলমন খুরশিদের স্ত্রীকে লুইসকে Salman Khurshid's Wife) সমন পাঠালো ইডি। সূত্রের খবর, ২০০৯-১০ সালে উত্তরপ্রদেশের ভোজিপুরায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে কৃত্রিম অঙ্গ বিতরণ করা হয়েছিল। পরে সেই অনুষ্ঠান ঘিরে সরকারি অর্থ তছরুপের অভিযোগ ওঠে। ২০১৭ সালে মামলা দায়ের হয়।
সেখানে লুইস খুরশিদ ও আয়োজক সংস্থার সম্পাদক মহম্মদ আতহার ফারুকের নাম ছিল। পরে দু’জনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এই মামলায় আগেও একাধিকবার অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তবে তাঁরা একবারও হাজির হননি বলে অভিযোগ।আরও পড়ুন:
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে লুইসের বিবৃতি রেকর্ড করা হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি সলমন খুরশিদের স্ত্রীকে ইডির লখনউয়ের জোনাল অফিসে তলব করা হয়েছে।আরও পড়ুন:
সম্প্রতি প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের স্ত্রী লুইসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এমপি-এমএলএ আদালত। সরকারি তহবিল তছরুপের মামলায় লুইসের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ২০১৭ সালে মামলা দায়ের হয়েছিল।