পুবের কলম ওয়েবডেস্ক: টেক জগতের কিংবদন্তি ইলন মাস্ক এবার ইংলিশ চ্যানেলের নাম বদলে দিতে চাইছেন! হ্যাঁ, ঠিক শুনেছেন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্মে একটি চাঞ্চল্যকর প্রস্তাব রেখেছেন। তিনি ইংলিশ চ্যানেলের নাম পরিবর্তন করে ‘জর্জ ওয়াশিংটন চ্যানেল’ রাখার কথা বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সম্মানে এ নামকরণের প্রস্তাব দিয়েছেন তিনি। এক ট্যুইটে মাস্ক ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার এই জলপথের একটি স্যাটেলাইট ছবি শেয়ার করেন, যার ওপর স্পষ্ট লেখা ছিল ‘দ্য জর্জ ওয়াশিংটন চ্যানেল’। যদিও এ প্রস্তাবটি হাস্যরসাত্মক হতে পারে, কিন্তু এটি এসেছে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পরই। ট্রাম্প গত সপ্তাহে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ এবং আলাস্কার ডেনালি পর্বতের নাম আবার ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখার নির্দেশ দিয়েছেন। মার্কিন অভ্যন্তরীণ দফতর এ পরিবর্তনগুলো শুক্রবার নিশ্চিত করেছে। এ দিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাও চলছে জোরেশোরে। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে উত্তপ্ত টেলিফোন আলোচনার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি, আমরা গ্রিনল্যান্ড পেয়ে যাব। এ ছাড়াও, ট্রাম্প সম্প্রতি কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হওয়ার আহ´ানও জানিয়েছেন। তার দাবি, দেশটির বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের অধীনে চলে যেতে চান। ইংলিশ চ্যানেল, যা রোমানরা ‘মারে ব্রিটানিকাম’ বা ‘সি অব দ্য ব্রিটনস’ নামে ডাকত, মধ্যযুগ থেকে ইংলিশ চ্যানেল নামেই পরিচিত। তবে ফ্রান্সে এটি ‘লা মাঞ্চ’ বা ‘দ্য স্লিভ’ নামে পরিচিত, এর আকৃতির কারণে। মাস্কের এ প্রস্তাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড়। কেউ কেউ এটিকে ট্রাম্প-মাস্ক জুটির আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে শুধুই একটি মজার প্রস্তাব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে এ প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ হবে!ইংলিশ চ্যানেলের নাম বদলে দিতে চান ইলন মাস্ক!
আবুল খায়ের
প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৫, ১৬:২৩
আরও খবর
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯