আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল। সাতজন বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। রাজভবনে একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। মন্ত্রিসভা সম্প্রসারণে আধিপত্য ছিল সিমলা জেলার। সর্বোচ্চ তিনজন মন্ত্রী করা হয়েছে সিমলা জেলা থেকে।
কাংড়া জেলায় হয়েছেন একজন মন্ত্রী।আরও পড়ুন:
প্রথমে শপথবাক্য পাঠ করেন সোলানের বিধায়ক ধনীরাম শান্ডিল। তার পরে ছিলেন জাওয়ালির বিধায়ক চন্দ্র কুমার, শিলাইয়ের বিধায়ক হর্ষবর্ধন চৌহান, কিন্নর বিধায়ক জগৎ সিং নেগি, জুব্বল কোটখাই বিধায়ক রোহিত ঠাকুর, কাসুম্পতির বিধায়ক অনিরুধ সিং এবং সর্বশেষে সিমলা গ্রামীণ বিধায়ক বিক্রমাদিত্য সিং। বিক্রমাদিত্য সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং রাজ্য কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের ছেলে।
আরও পড়ুন:
এর আগে শনিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছিলেন, দলের হাইকমান্ডে ১০ জনের একটি তালিকা জমা দেওয়া হয়েছে এবং হিমাচল প্রদেশ সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই রাজ্যে ওল্ড পেনশন স্কিম বাস্তবায়ন করা হবে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় দলের হাইকমান্ডের সঙ্গে দেখা করার পর দিল্লি থেকে সিমলা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: