পুবের কলম,ওয়েবডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। দেশগুলি ইসরাইলকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সম্প্রতি ৩ দেশের বিদেশমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইলি বসতির ক্রমাগত সম্প্রসারণ শান্তির জন্য একটি বাধা। এছাড়া ইসরাইলের এসব বিতর্কিত কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনের প্রচেষ্টাকে প্রভাবিত করে।
আমরা ইসরাইলি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই।’ ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া জানায়, তারা ওই অঞ্চলের অসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছ্ড়া সহিংসতায় অভিযুক্ত সমস্ত অপরাধীদের বিচারের আওতায় আনার ডাক দিয়েছে ওই তিন দেশ। দেশগুলি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল ও পশ্চিম তীরে চলমান সহিংসতার চক্রটিকে অবশ্যই ভাঙতে হবে। ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের শান্তি ও নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেন। একইসাথে আমরা ওই অঞ্চলের অসামরিক নাগরিকদের মর্যাদা ও মানবাধিকার চাই। এর মাধ্যমে এখানকার লোকেরা কোনও ধরনের ভয়-ভীতি ছাড়াই সম্মানের সঙ্গে বসবাসের অধিকার পাবে।’ সম্প্রতি ইসরাইল সরকার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ৫,৭০০টিরও বেশি অতিরিক্ত অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। ২০২৩ সালে ১৩ হাজার ইহুদি বসতি নির্মাণ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে দেশটি। ইসরাইলের এ অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘসহ বহু দেশ ও সংস্থা।ইসরাইলের ‘অবৈধ’ বসতি সম্প্রসারণে উদ্বিগ্ন ৩ দেশ
ইমামা খাতুন
প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১৫:২৪
আরও খবর
ফুজাইরাহ-তে ড্রোন হামলা, আহত ৩ ভারতীয়: নিন্দা জানালেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তীব্র হামলায় চাপে ইসরায়েলের মেরকাভা ট্যাংক বাহিনী
ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কড়া হুশিয়ারি ইরানের
পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চালু বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন
আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির
আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির
এক কাফ কফি ৭০০ টাকা! মাল্টিপ্লেক্সগুলির দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
এক কাফ কফি ৭০০ টাকা! মাল্টিপ্লেক্সগুলির দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
‘মিশনারিদের খ্রিস্টান ধর্ম প্রচার বেআইনি কোনও ঘটনা নয়’ শীর্ষ আদালতকে জানাল ডিএমকে সরকার
‘মিশনারিদের খ্রিস্টান ধর্ম প্রচার বেআইনি কোনও ঘটনা নয়’ শীর্ষ আদালতকে জানাল ডিএমকে সরকার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র