পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে দক্ষিণ ওয়াজিবিস্তানে বিস্ফোরণ। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে খর। আহত একাধিক। সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির একটি বৈঠক চলছিল। সেই সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে চারদিক।
সাত জনের মৃত্যু হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পাক পুলিশের আধিকারিক উসমান ওয়াজ়ির সংবাদ সংস্থা জানিয়েছেন, ‘‘সে সময় ওই ভবনে শান্তিবৈঠক চলছিল। বিস্ফোরণের ফলে বহুতলের একটি অংশ ধসে পড়ে। তাতেই মৃত্যু হয় সাত জনের। বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।’’ কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন
আরও পড়ুন:
সূত্রের খবর অনুসারে, বিস্ফোরণের পর মোট ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের আঘাত গুরুতর হলেও তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধারে এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
আরও পড়ুন:
দক্ষিণ ওয়াজিরিস্তান জেলাটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। পাক তালিবানদের গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ঘাঁটি বলেই পরিচিত ওই এলাকা। সোমবার দুপুরে ওয়ানায় সরকারপন্থী এক শান্তি কমিটির দফতরের বাইরে বিস্ফোরণ হয়। অতীতে একাধিক বার প্রকাশ্যে টিটিপি-র বিরোধিতা করেছিল এই শান্তি কমিটি। ফলে বিস্ফোরণে টিটিপি-র হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রবিবারই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের কাছে অনুপ্রবেশকারী ৫৪ জন ‘জঙ্গি’কে হত্যা করে পাক নিরাপত্তাবাহিনী। সেই ঘটনার এক দিনের মাথায় এমন ঘটনায় ‘প্রত্যাঘাতের’ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
আরও পড়ুন: