পুবের কলম,ওয়েবডেস্ক: পরীক্ষায় ফেল করে শুরু করেছিলেন টম্যাটো চাষ। আজ কোটিপতি পড়ুয়া। ‘গ্রীষ্মের  তাপমাত্রার’ মতো  হু হু করে বাড়ছে টম্যাটোর দাম। মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও  ‘স্বর্গ লাভের’ মতো অবস্থা হয়েছে কৃষকদের।
আর টম্যাটো বিক্রি করে  ‘কোটিপতি’ হওয়ার একের পর এক ঘটনা যেন এই কথার সত্যতা জানান দিচ্ছে।

জানা গেছে, গত ১ মাসেই কোটিপতি হয়েছে ওই পড়ুয়া। সবটাই টম্যাটো কেরামতি। জুন মাসের ১৫ তারিখ থেকে এখনও পর্যন্ত টম্যাটো বিক্রি করে ১.৮ কোটি টাকা আয় করেছেন তেলেঙ্গানার ‘পড়ুয়া’ কৃষক।
নাম বি মহিপাল রেড্ডি। সামান্য টমেটো বিক্রি করে যে তিনি রাতারাতি মালামাল হয়ে যাবে, তা মহিপাল-এর কল্পনাতীত। প্রসঙ্গক্রমে মহিপাল জানিয়েছেন, তিনি প্রায় সাত হাজার বাক্স টোম্যাটো বিক্রি করেছেন। তাঁর মোট ১০০ একর জমি রয়েছে। ৪০ একর জমিতে তিনি টম্যাটো ও বাকি ৬০ একর জমিতে ধান চাষ করে।