আইভি আদক, হাওড়াঃ অ্যাপসের মাধ্যমে লোন দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা সামনে এলো হাওড়ায়। ব্ল্যাকমেল করে মহিলাদের আপত্তিকর ছবি সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছিল হাওড়ার যুবকের মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে। সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, ব্ল্যাকমেলের পাশাপাশি যুবককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। জয় চক্রবর্তী নামের ওই যুবক শেষমেষ হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা জয় চক্রবর্তী, পেশায় এক প্রাইভেট সংস্থার চাকুরিজীবি। এবছরের মার্চ মাসের শেষের দিকে তিনি মোবাইলে একটি লোন অ্যাপ ডাউনলোড করে দশ হাজার টাকা লোন নিয়েছিলেন। তারপরেই প্রতারণার ফাঁদে পড়ে যান তিনি। অভিযোগ, সব টাকা শোধ করার পরে শুরু হয় ব্ল্যাকমেলিং। টাকা শোধের জন্য তিনি আরো কয়েকটি অ্যাপসের মাধ্যমে লোন নেন। এরপর চূড়ান্ত পর্যায়ে আরও ব্ল্যাকমেলিং শুরু হয়। মহিলাদের আপত্তিকর ছবি তাঁর ছবির সাথে সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হতে থাকে তাঁর মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে।এমনকি আরও টাকা না দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন জয়। তিনি হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল।অভিনব প্রতারণাঃ অ্যাপসে মাধ্যমে লোন দেওয়ার নামে মহিলাদের ছবি নিয়ে ব্ল্যাকমেল, তদন্তে সাইবার সেল
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১৬ জুলাই ২০২২, ১৩:০৬
আরও খবর
ঋণদাতা চিনা অ্যাপের ব্ল্যাকমেল! 'Good bye', সুইসাইড নোট লিখে আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং ছাত্রের
রাজস্থানে মহিলা বিচারকের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল, ২০ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি
রাজ্যজুড়ে প্রাকৃতিক কৃষির প্রসারে বিশেষ উদ্যোগ, জয়নগরে আয়োজিত কর্মশালা
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
পুরুলিয়া লোক আদালতে এক দিনেই নিষ্পত্তি আড়াই হাজারেরও বেশি মামলা
পুরুলিয়া লোক আদালতে এক দিনেই নিষ্পত্তি আড়াই হাজারেরও বেশি মামলা
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
ব্রিগেড নয়, ২১ জুন রেড রোডে হবে আন্তর্জাতিক যোগ দিবস, থাকবেন প্রধানমন্ত্রী
ব্রিগেড নয়, ২১ জুন রেড রোডে হবে আন্তর্জাতিক যোগ দিবস, থাকবেন প্রধানমন্ত্রী
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর