পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় মাস হতে চলল। মণিপুরে বিক্ষোভের আগুন নেভা তো দূর, ক্রমশই আরও বাড়ছে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন:
সেনা এবং পুলিশি ধরপাকড়ে গ্রেফতার হয়েছে বহু দুষ্কৃতী। শনিবার মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই রাতেই ইথাম গ্রামে ভারতীয় সেনাকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে অন্তত ১২০০ থেকে ১৫০০ জনের উন্মত্ত জনতার একটি দল। তাদের নেতৃত্ব দিয়েছিল মহিলারা। তারপরেই সাধারণ মানুষের প্রাণহানির ভয়ে একপ্রকার বাধ্য হয়েই গ্রেফতার হওয়া ১২ জন দুষ্কৃতীকে মুক্তি দিতে বাধ্য হয় সেনাবাহিনী।
আরও পড়ুন:
সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার মণিপুরের কাঙ্গলেই ইয়াওল কান্না লুপ দুষ্কৃতী গোষ্ঠীর ১২ জনকে আটক করা হয়। কিন্তু আচমকাই সেনার উপরে চড়াও হয় প্রায় ১৫০০ জনের এক দুষ্কৃতী দল। মহিলা ও স্থানীয় নেতাদের নেতৃত্বে ওই বিশাল দুষ্কৃতী দল অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় এবং ওই ১২ জন বন্দিদের ছাড়ানোর দাবি করে। প্রতিকূল পরিস্থিতিতে পিছু হটতে হয় সেনাবাহিনীকে। বাধ্য হয়ে ছেড়ে দেওয়া হয় ১২ জনকে।