শারজাহ: টি-২০ বিশ্বকাপে রবিবার বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে ম্যাচে আউট হওয়ার পরে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারার সঙ্গে। ওই ঘটনার জেরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) দুই ক্রিকেটারকে জরিমানা করার কথা ঘোষণা করেছে।
ম্যাচের শেষে ম্যাচ রেফারি জাভাগত শ্রীনাথ ’লেভেল-ওয়ান’ পর্যায়ের আচরণবিধি ভঙ্গ করার দায়ে েদাষী সাব্যস্ত করেন লিটন ও লাহিরুকে। শাস্তি স্বরুপ লিটনের ম্যাচ ফি-র ১৫ শতাংশ এবং লাহিরুর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমান করেছে আইসিসি।
রবিবারের ওই ম্যাচে বাংলাদেশের ওপেনার লিটন দাস লাহিরুর বলেই ক্যাচ দিয়ে আউট হন লিটন। মিড-অফে তাঁর ক্যাচ ধরেন শনাকা। তারপরেই দেূা যায় লিটন আর লাহিরুর মধ্যে প্রবল বাক বিতন্ডা হচ্ছে। বাংলাদেশের অন্য ওপেনার মুহাম্মদ নইম এসে সেই ঝামেলা থামানোর চেষ্টা করেন। এগিয়ে আসেন আম্পয়াররাও। লিটন ও লাহিরুকে ধাক্কাধাক্কিও করতে দেখা যায়।