০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঘৃণা ভাষণের শীর্ষে থাকতে ভালোবাসেন অসমের মুখ্যমন্ত্রী

মহিলাদের ‘সতীত্ব’ নিয়ে অবমাননাকর মন্তব্য, হিমন্তের বিরুদ্ধে দায়ের এফআইআর

গুয়াহাটি: উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক ঘৃণা ভাষণের বরাবরই শীর্ষে থাকতে ভালোবাসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিকবার মুসলিমদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ওপর নামিয়ে এনেছেন অসাংবিধানিক বুলডোজার। সংখ্যালগুরুদের মসিহা হতে গিয়ে মুসলিম বিদ্বেষের হোতা হয়ে উঠেছেন হিমন্ত। এবার মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যের জেরে দায়ের হল এফআইআর। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের করেছে কংগ্রেস। শুক্রবার মহানগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দিসপুর থানায় এফআইআরটি দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি।

উল্লেখ্য, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস আমলে চাকরির জন্য মহিলাদের সঙ্গে আপস করা হত। সেখানেই মহিলাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে অপমানজনক মন্তব্য করেন। কংগ্রেসের জেলা সভাপতি গোপাল চন্দ্র শর্মা সাংবাদিকদের বলেন, অসমের মহিলাদের সতীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য পশ্চাদমুখী এবং ঘৃণ্য মানসিকতার প্রতিফলন। কংগ্রেস শাসনামলে নিযুক্ত মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রীর এধরনের মন্তব্য দুঃখজনক। তাঁর মন্তব্য সামাজে গুরুতর অস্থিরতা তৈরি করতে পারে। তিনি আরও বলেছেন, যে অসমের মুখ্যমন্ত্রী নিজে এই নিয়োগের সময় প্রভাবশালী পদে ছিলেন। যদি কোনও অনিয়ম হয়ে থাকে তবে তাঁর দায় বর্তমান মুখ্যমন্ত্রীর। তাঁকেই জবাবদিহি করতে হবে। শর্মার কথায়, “বিপ্লব শর্মার রিপোর্টে কারও নাম উল্লেখ না করেই মুখ্যমন্ত্রী সেই সময়কালে নিযুক্ত সমস্ত মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা কেবল অনৈতিকই নয়, বেআইনিও।”

আরও পড়ুন: “অসমে এসআইআর-এ বাদ পড়বে ৫ লক্ষ মিয়াঁ ভোটার”: ভোটের আগে বিষ্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা

রাজ্যের মহিলাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর অপমানজনক মন্তব্যের তীব্র সমালোচনা করেন কংগ্রেস মুখপাত্র রূপা কলিতা। কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আলওয়ার বলেছেন, মহিলাদের নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য ঘৃণ্য মানসিকতার পরিচয়। তাঁর মন্তব্য তীব্র নিন্দার দাবি রাখে। সামনের দিনগুলোতে এই মাতৃশক্তি নিঃসন্দেহে কংগ্রেসের ওপর আস্থা রেখে অসমকে নতুন দিশায় নিয়ে যাবে।

আরও পড়ুন: দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের

আরও পড়ুন: হিমন্তের উগ্র ভাষণ কলকাতায় সাড়া জাগাতে ব্যর্থ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘৃণা ভাষণের শীর্ষে থাকতে ভালোবাসেন অসমের মুখ্যমন্ত্রী

মহিলাদের ‘সতীত্ব’ নিয়ে অবমাননাকর মন্তব্য, হিমন্তের বিরুদ্ধে দায়ের এফআইআর

আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার