পুবের কলম, ওয়েবডেস্কঃ মল্লিকবাজারে বন্ধ সিনেমা হল পার্ক হাউসে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। কিভাবে আগুন লেগেছে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সিনেমা হলের কাঁচ ভেঙে বের করা হচ্ছে ধোঁয়া।

প্রজেক্ট রুমের পাশেই এই আগুন লেগেছে। স্থানীয়রাই আগুন লাগার খবর দেন দমকলে। বহুদিনের পুরনো বিল্ডিং হওয়ার কারণে খুবই সন্তর্পণে আগুন নেভানোর কাজ করে চলেছেন দমকলের কর্মীরা।   এই সিনেমা হলের খুব কাছেই রয়েছে একটি ঝুপড়ি ও হাসপাতাল।  চারদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

(বিস্তারিত আসছে)