পুবের কলম, ওয়েবডেস্ক: ফের অগ্নিসংযোগের ঘটনা। এদিন সাত সাতকালে নারকেলডাঙ্গার মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায় আগুন লাগে। জানা গেছে, এলাকার একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লেগেছে।আজ সকাল ৬টা নাগাদ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। আগুন দেখা মাত্রই আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর যায় দমকলে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে যায় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।আরও পড়ুন:
আরও পড়ুন: Eid al-Fitr: ৮ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য
আরও পড়ুন:
সময় মতো দমকল পৌঁছালেও ঘন জনবসতি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়। দমকল কর্মীদের পাশাপশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে। ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ওই গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরনের দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা যাচ্ছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=FSZEJcSHLaU