পুবের কলম ওয়েবডেস্কঃ চিনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
দেশটির হেনান প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাত ৩টের দিকে আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।আরও পড়ুন:
ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।চিনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।