আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার লুধিয়ানা জেলা আদালতের বাইরে চলল গুলি। পরপর তিনটি গুলি চলে বলে জানা যাচ্ছে। গুলি চালানোর ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কোচার মার্কেট এলাকায়।
আহত ব্যক্তির নাম হিমাংশু মালহোত্রা। তিনি তাঁর বন্ধু গুরচরণ সিং এর সঙ্গে শুনানির জন্য আদালতে এসেছিলেন।আরও পড়ুন:
এসিপি সুমিত সুদ সাংবাদিকদের বলেন, আদালত চত্বরের বাইরে গুলি চালানো হয়েছে এবং তদন্ত চলছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুজন কে আটক করা হয়েছে। এসিপি আরও বলেন মামলাটি ২০২০ সালের।
এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন গুরচরণ সিং।নিজের বন্ধু হিমাংশুর সঙ্গে আদালতে আসেন তিনি। এমন সময় শুরু হয় গুলিচালনার ঘটনা। গুরচরণ পালিয়ে যেতে পারলেও আহত হন হিমাংশু। পুলিশ আসার আগেই চম্পট দেয় অভিযুক্তরা। জানা যাচ্ছে একটি বাড়ি দখলের মামলায় আদালতে শুনানিতে অংশ নিতে উভয় পক্ষ এসেছিল।আরও পড়ুন: