পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার নয়াগড়ে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হল ৪ জনের। আহত আরও একজন। আহতের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার ভোররাতে ওড়িশার নয়াগড়ে একটি জ্বালানি বোঝাই ট্যাঙ্কার সেতু থেকে ছিটকে পড়ে এবং বিস্ফোরণে কমপক্ষে চারজন মারা যায় এবং একজন গুরুতর আহত হয়। মৃতদের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।
তাদের নাম যথাক্রমে পঙ্কজ নয়াজ, দীপু খাটুয়া, সমীর নায়েক, চন্দন খাটুয়া। মৃত চারজনই নয়াগড়ের বাসিন্দা।আরও পড়ুন:
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তেলভর্তি ট্যাঙ্কার সম্বলপুর থেকে পারাদ্বীপের উদ্দেশে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, আজ ভোররাতে ১.৪৫ নাগাদ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারে। এর তেল ট্যাঙ্কার সেতু থেকে উল্টে পড়ে কুসুমি নদীতে।
প্রাথমিক অবস্থায় স্থানীয়রাই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালীন তেল ট্যাঙ্কারটির বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহত মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা। দুজনেরই মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
অপর দুই মৃতের মধ্যে একজন চালক অপর জন খালাসি।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলবাহিনী। জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।