আহমেদাবাদ, ৩ এপ্রিল: দুই পড়শি পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্ত সমস্যা বাড়ছে ভারতের। কূটনৈতিক সম্পর্কের অবনতিও হচ্ছে ভারতের। সম্প্রীতি পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ চিনা দখলদারিত্বের জন্য জওহরলাল নেহরুকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ চিনা দখলদারিত্বের জন্য অতীতের ভুলই দায়ী বলে দাবি করলেন জয়শংকর।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হওয়া নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিদেশমন্ত্রী। ইউএন-এ ভারতকে স্থায়ী সদস্যপদের প্রস্তাব দেওয়া হলেও তা নেয়নি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কারণ হিসেবে জয়শংকর ব্যাখ্যা করেন, "একটা সময় ছিল যখন নেহরু বলেছিলেন, আগে চিন, পরে ভারত (India second, China first)।"