এবার বিহারের রাজধানী পাটনার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক সুলতান প্রাসাদটি ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছে নীতীশ কুমার সরকার। ঐতিহাসিক, সংরক্ষণবাদী এবং সাধারণ নাগরিকদের হতবাক করেছে বিহার সরকারের নেওয়া এই সিদ্ধান্ত।তাঁরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছেন। ঐতিহাসিক এই স্থাপত্য ধ্বংস করার পরিবর্তে সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন নাগরিক সমাজ থেকে শুরু করে ঐতিহাসিক সক লেই। নীতীশ কুমার সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে রাজ্য মন্ত্রিসভা পাটনায় তিনটি পাঁচতারা হোটেল নির্মাণের অনুমোদন দিয়েছে, যার মধ্যে একটি বিয়ার চাঁদ প্যাটেল রোডে ১০০ বছরের পুরনো সুলতান প্যালেসের জায়গায় রয়েছে।
এই সিধান্ত প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ,প্রতিবাদে সরব হন সকলেই। ঐতিহাসিক, নাগরিক সমাজের সকলেই একটাই দাবি তুলেছেন কেন সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিহারের নীতীশকুমার সরকার? পরিবর্তে এটিকে সংরক্ষণ করে কি একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা যায়না? ঐতিহাসিক গার্ডিনার রোডে (বর্তমানে বিয়ার চাঁদ প্যাটেল রোড) অবস্থিত প্রাসাদটি ১৯২২ সালে পাটনার কিংবদন্তি ব্যারিস্টার স্যার সুলতান আহমেদ নির্মাণ করেছিলেন, যিনি পাটনা হাইকোর্টে সংক্ষিপ্তভাবে বিচারক হিসেবেও কাজ করেছিলেন। এবং একই সঙ্গে প্রথম ভারতীয় ভাইসরয় হিসেবেও কাজ করেছিলেন। - ১৯২৩-৩০ সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও ছিলেন তিনি। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি মহাত্মা গান্ধির সঙ্গে লন্ডনে ১৯৩০ সালে ঐতিহাসিক গোলটেবিল সম্মেলনের জন্য ভারতের প্রতিনিধি দলের সঙ্গেও সংযুক্ত ছিলেন। পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর আরবিপি সিং আইকনিক প্রাসাদটি ভেঙে ফেলার সিদ্ধান্তে মর্মাহত । সুলতান প্রাসাদের মতো একটি স্থাপত্যের এবং ঐতিহাসিক ভবন ভেঙে ফেলার কথা কেউ কীভাবে ভাবতে পারে? গত এক দশকের মধ্যে এতগুলি ঐতিহাসিক ভবন ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে, সর্বশেষটি হল শতাব্দী প্রাচীন পাটনা কালেক্টরেট, যা সংরক্ষণ করা উচিত ছিল। আর, এখন তারা উন্নয়নের নামে এই সুন্দর প্রাসাদকে ভগ্নস্তূপে রূপ দিতে চায়, এটি বন্ধ করতে হবে, এবং সমাজকে জেগে উঠতে হবে এবং তার ঐতিহ্যকে রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে,” আক্ষেপ করে ব লেন পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর আরবিপি সিং। অন্যদিকে ঐতিহাসিক ইরফান হাবিবও একটি পাঁচ তারকা হোটেলের জন্য প্রাসাদটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গভীর মর্মাহত।সুলতানি স্থাপত্য গুঁড়িয়ে দিয়ে পাটনাতে পাঁচতারকা হোটেল, নীতীশকুমার সরকারের সিন্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব ঐতিহাসিক থেকে নাগরিক সমাজ
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২৫ জুন ২০২২, ১৫:১৪
আরও খবর
ইবোলার আতঙ্কে তিন দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সৌদি আরবের
ভাঙনের মুখে মহা বিকাশ আঘাড়ী! জোটের গুরুত্বপূর্ণ রণকৌশল বৈঠক এড়ালেন ২৩ বিধায়ক
উত্তরাখন্ডে নিহাং শিখদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা
মদে নিষেধাজ্ঞায় পার হয়েছে একদশক, কতটা সফল বিহার?
‘জন্মদিনের উপহার হিসেবে ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছি, শুধু সই করুন’: শিক্ষামন্ত্রীকে নিশানা সিজেপির
‘জন্মদিনের উপহার হিসেবে ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছি, শুধু সই করুন’: শিক্ষামন্ত্রীকে নিশানা সিজেপির
'ইসরাইল শিশু হত্যা করে' প্রতিবেদনের নেপথ্যে, 'মধ্যরাতে বদলি' বিতর্কে সেই ভারতীয় বিচারক
'ইসরাইল শিশু হত্যা করে' প্রতিবেদনের নেপথ্যে, 'মধ্যরাতে বদলি' বিতর্কে সেই ভারতীয় বিচারক
জর্ডনের বিরুদ্ধে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা কোচ স্কালোনির
জর্ডনের বিরুদ্ধে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা কোচ স্কালোনির
"এফআইআর হলে কি পায়ে গুলি করা হবে?" রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রশ্ন তুললেন ওয়াইসি
"এফআইআর হলে কি পায়ে গুলি করা হবে?" রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রশ্ন তুললেন ওয়াইসি
ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ
ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির