পুবের কলম, ওয়েবডেস্ক: গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। পর পর দুটি গুলি লাগে তার। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
ঘটনার পর পরই আততায়ীকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা অঞ্চলে নির্বাচনী প্রচার চালানো সময় তার দিকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। প্রথম গুলি লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে। তার পরে তার দিকে লক্ষ্য করে আরও একটি গুলি চালায় আততায়ী।
৪১ বছর বয়সী ওই আততায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিছ।আরও পড়ুন:
জানা গেছে ওই আততায়ী এক সময় নৌবাহিনীতে নিযুক্ত ছিলেন। গুলি করার করার পরেও ওই জায়গা ছেড়ে পালিয়ে যাননি আততায়ী। নির্দিষ্ট জায়গাতেই দাঁড়িয়ে ছিল সে।
পুলিশ তাকে গ্রেফতার করে। আততায়ীকে পুলিশ জানিয়েছে, সে শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিল, তাই তাকে হত্যা করেছে'। স্থানীয় সময় সকাল ১১.৩০ টার সময় এই ঘটনা ঘটে।আরও পড়ুন:
গুলি লাগার সঙ্গে সঙ্গে শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময়ই আক্রান্ত হন ৬৭ বছর বয়সী শিনজো আবে। হাসপাতালেই মৃত্যু হল তাঁর।
আরও পড়ুন:
শিনজো আবে জাপানের সবচেয়ে বেশি সময়ের জন্য মন্ত্রী ছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: