পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স। ফ্রেঞ্চ সংসদে এই আইন পাস করেন দেশটির আইনপ্রণেতারা। সোমবার ভার্সাই প্রাসাদে নজিরবিহীন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয় আইনটি। আইনপ্রণেতাদের মধ্যে ৭৮০ জন এর পক্ষে ভোট দেন, বিরোধিতা করেন মাত্র ৭২ জন। ফরাসি সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটে বিলটি পাস হয়ে গেছে।
দেশটির সংবিধানের ৩৪ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে ফ্রেঞ্চ নারীদের গর্ভপাতের অধিকার দেওয়া হল। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান ইয়েল ব্রুন-পিভে এই বিল পাসের পর বলেন, ‘এ ক্ষেত্রে ফ্রান্স একটি নজির স্থাপন করল।’ বলেন, ‘আমি এই পার্লামেন্ট নিয়ে গর্বিত, যে পার্লামেন্ট গর্ভপাতকে একটি মৌলিক আইন হিসেবে স্বীকৃতি দিয়েছে।’ এই বিল পাসের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালও। বলেন, ‘আমরা সব নারীর কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর একান্তভাবেই আপনার এবং এখানে অন্য কারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।’ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল প্রাথমিকভাবে উত্থাপিত হয়। এরপর গত সপ্তাহে উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে বিলের পক্ষে ২৬৭ ও বিপক্ষে ৫০ ভোট পড়ে। দেশটির আইনমন্ত্রী এরিক দুপুন্দ মোরেতে এই বিলকে নারী অধিকার নিশ্চিতে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি গর্ভপাত আইন পাস করতে গিয়ে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সরকার ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে। এরপর দেশটির সাংবিধানিক আদালত ২০২০ সালে নারীদের স্বেচ্ছায় গর্ভপাতকে নিষিদ্ধ করে। এমনকি গর্ভে ডাউন সিনড্রোমসহ বিকৃত ভ্রূণের ক্ষেত্রেও এই আইন কার্যকর করার বিধান রাখা হয়েছে।বিশ্বের ১ম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি ফ্রান্স সরকারের
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ০৮:৩৮
আরও খবর
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ