পুবের কলম ওয়েবডেস্কঃ এবার কি বেসরকারিকরনের পথে ব্যাঙ্ক! অন্তত এমনটাই সিঁদুরে মেঘ দেখছেন ব্যাঙ্ক কর্মীসংগঠন গুলি। ১৯ জুলাই দেশ জুড়ে উদযাপিত হবে ব্যাঙ্ক জাতীয়করণ দিবস।
ব্যাঙ্ক কর্মীসংগঠন গুলির কথায় যেভাবে কেন্দ্র একের পর এক বেসরকারিকরণের রাস্তায় হেঁটে চলেছে তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যাঙ্ককর্মীরা।আরও পড়ুন:
অল ইন্ডিয়া ন্যাশানালাইশড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের কথায় ব্যাংক কর্মচারীরা গ্রাহক, ব্যবসায়ী সহ সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ।
আরও পড়ুন:
ব্যাঙ্ক অফিসারদের কথায় সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। একমাস ব্যাপী এই অধিবেশনেই ব্যাংকিং সংশোধনী বিল পেশ করার করার কথা। আপাতত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে জনমত গঠনের কথা বলছেন
আরও পড়ুন: