আরও পড়ুন:
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের সর্বশেষ প্রতিবেদনে গাজায় গণহত্যায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৬৩টি দেশের বিরুদ্ধে। যুক্তরাজ্য, জার্মানি ও ইতালির মতো ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে—যা গণহত্যা সংঘটনে ভূমিকা রেখেছে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন:
এক্সপার্ট উইটনেস পডকাস্টে আলবানিজ জানান, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল পরিচালিত গণহত্যার অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও এসব দেশ বরং ইসরায়েলকে ঢাল দিচ্ছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাজ্যের ভূমিকা স্বীকার করার আহ্বান জানান।
পাশাপাশি ব্রিটিশ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর সরকারি দমন-পীড়নকে তিনি “গণহত্যায় জড়িত থাকার পরিবেশ” তৈরির অংশ বলে আখ্যা দেন।আরও পড়ুন:
ইউরোপীয় ইউনিয়নের যৌথ পদক্ষেপ ঠেকাতে জার্মানি ও ইতালি ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন আলবানিজ। তার মতে, ইতিহাসের পরিপ্রেক্ষিতে গণহত্যা রোধে সর্বোচ্চ দায়বদ্ধতা থাকা সত্ত্বেও এই দুটি দেশ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। গাজায় গণহত্যার তদন্ত করায় যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও আলবানিজ জানান, এতে তিনি দমে যাননি। মার্কিন পদক্ষেপকে তিনি “মাফিয়া-ধাঁচের” চাপ বলে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্ত অব্যাহত রাখার আহ্বান জানান।